• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

পুইছড়ি ইজ্জতিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুনীল কান্তি দেবনাথের বর্ণীল বিদায় সংবর্ধনা

বিএ ডেস্ক / ৪২৭ শেয়ার
আপডেট: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী পুঁইছড়ি ইউজিতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কান্তি দেবনাথকে এক আবেগঘন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা মিদ্দিকীর সভাপতিত্বে ও সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মধুমতী ব্যাংকের জোনাল ম্যানেজার এইচ.এম. এরশাদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর জিএম ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম।

বক্তব্যে জনাব ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী বলেন, “জনাব সুনীল কান্তি দেবনাথের নিষ্ঠা, মমত্ববোধ ও দীর্ঘ শিক্ষাজীবনের অবদান শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন অম্লান হয়ে থাকবে। তাঁর দেয়া শিক্ষা আমাদের আলোর পথ দেখিয়েছে। তার অবসর জীবন সুন্দর ও ভাল কাটুক”

এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?