• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

আনোয়ারায় ঘরে আটকে রেখে কিশোরীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ, নারীসহ আটক ২

রিপোর্টার নাম: / ৭৩১ শেয়ার
আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন উপজেলার বটতলী ইউনিয়নের আইরমঙ্গল এলাকার ফজ্জা বর বাড়ির মো. আবুল কালামের ছেলে মো. নাঈম ওরফে পেজা (২০) এবং ইউসুফের বাড়ির আহমদ নুরের স্ত্রী হাসমন আক্তার ওরফে ফুতু (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার(২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টা থেকে শুক্রবার (২২ আগস্ট) রাত আড়াইটা পর্যন্ত অভিযুক্ত শাহাজাহান (২১), নাঈম ওরফে পেজা (২০) ও ওমর ফারুক (২৪) কিশোরীকে পশ্চিম বরৈয়া এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে।

এ সময় হাসমন আক্তার কিশোরীর কাপড় ধুয়ে আলামত নষ্ট করেন এবং তাকে ব্যথানাশক ওষুধ খাইয়ে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়ে ঘটনা গোপন করতে বাধ্য করার চেষ্টা করেন।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত দু’জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে এবং বাকিদের আটক করতে অভিযান চলমান রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?