• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল দেশে নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে : ডা. শফিকুর রহমান ঢাবি গাউসিয়া কমিটির সভাপতি হলেন বাঁশখালীর আমিরুল নিজের বাড়ি বিক্রি করে বানালেন ২০ লাখ বইয়ের লাইব্রেরি এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি সুপারিশ প্রাপ্ত হয়েও গেজেটে নেই বাঁশখালীর সাইমন! আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল

আমাকে সহ দপ্তর সম্পাদক পদে ভোট দিবেন কেন?

বিএ ডেস্ক / ১২৪ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চাকসু নির্বাচনে সহ-দফতর সম্পাদক পদে বাঁশখালীর সন্তান মোহাম্মদ সাঈদ আনোয়ার আশিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বার্তায় তাঁকে কেন ভোট দিবেন দাবীর পক্ষে নিজের পরিকল্পনা ও অবস্থান তুলে ধরে বলেন,

‘আমি বিশ্বাস করি, সহ দপ্তর সম্পাদক শুধু কাগজপত্র বা ফাইল ব্যবস্থাপনার দায়িত্বে সীমাবদ্ধ নন — বরং এটি
এমন একটি পদ যা পুরো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে তা সমাধানের একটি সেতুবন্ধন। যা
বিশ্ববিদ্যালয়ের তথ্যব্যবস্থা, স্বচ্ছতা ও শিক্ষার্থী সেবা–কে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে পারে।

ছাত্ররাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয় — বরং শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার মাধ্যম।
কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে ছাত্ররাজনীতি এখন ছাত্রনীতি থেকে বিচ্যুত হয়ে সহিংসতা, দলীয় আধিপত্য ও অশান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আদর্শচ্যুত হয়ে, নেতৃত্ব গড়ে তোলার পরিবর্তে বিভাজন সৃষ্টি করে।

আমি নন-পলিটিক্যাল প্রার্থী, ছাত্রনীতির ভিত্তিতে কাজ করতে চাই— যেখানে থাকবে নীতি, নৈতিকতা, সৎ সাহস ও সদিচ্ছা।এই কারণেই আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা আমাকে তাদের আস্থা ও ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।

ঐক্যের আহ্বান:এই সমস্যাগুলো— ছাত্রদল
–ছাত্রশিবির বা ডান–বাম রাজনীতির নয় — এগুলো আমাদের সবার সমস্যা।তাই নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের পরামর্শ নিয়ে এ সমস্যাগুলোর কার্যকর সমাধানই হবে আমার লক্ষ্য।অতএব দশে লক্ষ করুন শতকে পৌঁছানো সহজ হবে, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক পদে আমার ব্যালট নাম্বার ১০।’

মোহাম্মদ সাঈদ আনোয়ার আশিক
ইসলামিক স্টাডিজ (২০২০-২০২১)
সহ দপ্তর সম্পাদক পদপ্রার্থী (স্বতন্ত্র)
বাড়ি- সাধনপুর, বাঁশখালী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?