• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল দেশে নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে : ডা. শফিকুর রহমান ঢাবি গাউসিয়া কমিটির সভাপতি হলেন বাঁশখালীর আমিরুল নিজের বাড়ি বিক্রি করে বানালেন ২০ লাখ বইয়ের লাইব্রেরি এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি সুপারিশ প্রাপ্ত হয়েও গেজেটে নেই বাঁশখালীর সাইমন! আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল

আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে

রিয়াজুল হক রিফাত / ৬১১ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া এলাকায় আশরাফ মিয়া ফকির হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নিহতের ভাই আবদুর রশিদ বাঁশখালী থানায় মামলাটি করেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, ঘটনার পর সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আশরাফ ফকিরের স্ত্রী নুর আয়েশা এবং ছেলে মো. রাশেদকে থানায় আনা হয়। তাদের আচরণ, অসংগতি এবং প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত শুনানি শেষে দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রবিবার দুপুরে কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া এলাকায় আশরাফ ফকিরের বাড়ির অদূরে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি পলিথিন ও জায়নামাজে মোড়ানো ছিল। উদ্ধারকালে নিহতের হাত-পা বাঁধা এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের প্রাথমিক প্রমাণ হিসেবে বিবেচনা করছে পুলিশ।

নিহতের মরদেহ সোমবার সন্ধ্যা ৭টায় টেমাপাড়া জানাজার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শতাধিক স্থানীয় ব্যক্তি অংশ নেন। জানাজা শেষে এলাকাবাসী দ্রুত খুনিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?