• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

ইসলামী ব্যাংকের চাকরি হারিয়ে বাঁশখালীর ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

রিয়াজুল হক রিফাত / ৬১২ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) এম মনছুর আলম ইসলামী ব্যাংক থেকে চাকরি হারানোর পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, রাজনৈতিক কারণে তাকে টার্মিনেট করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মনছুর আলম লিখেন, “প্রিয় বিএনপি, তোমাকে ভালবাসতে গিয়ে সরকারি চাকরির তোয়াক্কা না করে দলের চরমতম ক্রান্তিলগ্নে রাজপথে আর অনলাইনে সমানে সক্রিয় ছিলাম। আজ হয়তো তারই পুরস্কার পেলাম। পূর্বের ন্যূনতম কোনো শোকজ বা কারণ দর্শানোর নোটিশ না থাকা সত্ত্বেও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাকে টার্মিনেট করেছে।”

তিনি জানান, ২০২১ সালের মার্চ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকের (দায়িত্বপ্রাপ্ত) ছিলেন তিনি। পরিবারের বড় সন্তান হিসেবে দায়বদ্ধতা থেকে গ্র্যাজুয়েশন শেষে ২০২২ সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে যোগদান করেন। আওয়ামী লীগের আমলেও তিনি দলের পক্ষে অনলাইনে সক্রিয় ছিলেন।

মনছুর আলম আরও লিখেন, “ছুটিতে চট্টগ্রাম গেলে দলীয় প্রোগ্রামেও উপস্থিত থাকতাম। কারণ দলটা আমার আবেগের সাথে মিশে গেছে। দীর্ঘদিন আওয়ামী লীগের শাসন দেখে বিরক্ত ছিলাম। ৫ আগস্ট ছিল জীবনের অন্যতম খুশির দিন। আশা করেছিলাম নতুন বাংলাদেশ পাব। অথচ তার একবছর পরই আমার পরিবারের রিজিকের ওপর হাত পড়ল।”

রাজনৈতিক কারণে চাকরি হারানোর অভিযোগ তুলে তিনি বলেন, “ব্যাংক আমাকে কারণ উল্লেখ না করলেও বুঝতে পারছি, রাজনৈতিক কারণেই টার্মিনেট করা হয়েছে। দলের কাছে বিচার পাব কি না জানি না। তবে আমি আল্লাহর দরবারে বিচার দিয়ে রাখলাম। আমার অসুস্থ বাবা-মায়ের চোখের জলে কেঁপে উঠতে পারে জালিমের মসনদ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?