• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

রহিম সৈকত / ৭০৪ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসন থেকে এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন।

বৃহস্পতিবার সকালে(২৫ ডিসেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে তিনি জানান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধানসহ দলের সব দায়িত্ব ও পদ থেকে তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

মীর আরশাদুল হক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হলেও গত ১০ মাসের অভিজ্ঞতায় তার কাছে প্রতীয়মান হয়েছে—দলটি সে প্রতিশ্রুতি রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই। দল ও বড় অংশের নেতারা ভুল পথে আছেন বলেই আমি মনে করি। এই ভুল পথে আমি চলতে পারি না।”

পদত্যাগের ঘোষণাটি তিনি এমন এক দিনে দিয়েছেন, যেদিন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি তারেক রহমানকে স্বাগত জানান।

নিজের পোস্টে তিনি জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়েও হতাশা প্রকাশ করেন। তার ভাষ্য অনুযায়ী, ১৪০০-এর বেশি শহীদ ও হাজারো আহতের আত্মত্যাগের পরও একটি শান্তিপূর্ণ ও ন্যায্য বাংলাদেশ তিনি দেখতে পাননি এবং এ ক্ষেত্রে এনসিপিও ব্যর্থ হয়েছে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে মীর আরশাদুল হক বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার এবং মুক্তিযুদ্ধকে ঘিরে বিতর্ক তৈরির প্রবণতা উদ্বেগজনক। তার মতে, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো গণতান্ত্রিক উত্তরণ ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা।

তিনি আরও বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সরকার গঠনের কোনো বিকল্প নেই। তারেক রহমানের বক্তব্য ও কার্যক্রম পর্যালোচনা করে তিনি মনে করেন, এই মুহূর্তে সবাইকে ধারণ করে দেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তারেক রহমানেরই রয়েছে।

স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, কর্মসংস্থানসহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কিত বিষয়ে তারেক রহমানের স্পষ্ট ভিশন তাকে আকৃষ্ট করেছে উল্লেখ করে মীর আরশাদুল হক বলেন, তরুণদের উচিত হবে পপুলিজমে প্রভাবিত না হয়ে দেশের ভবিষ্যৎ ও সামগ্রিক কল্যাণের কথা বিবেচনা করে জনকল্যাণমূলক রাজনীতিকে সমর্থন দেওয়া।

সবশেষে তিনি ব্যক্তিগতভাবে তারেক রহমানের ভিশনের প্রতি পূর্ণ সমর্থন জানানোর কথাও উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?