• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল দেশে নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে : ডা. শফিকুর রহমান ঢাবি গাউসিয়া কমিটির সভাপতি হলেন বাঁশখালীর আমিরুল নিজের বাড়ি বিক্রি করে বানালেন ২০ লাখ বইয়ের লাইব্রেরি এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি সুপারিশ প্রাপ্ত হয়েও গেজেটে নেই বাঁশখালীর সাইমন! আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল

এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন

রিয়াজুল হক রিফাত / ৯৯ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

দেশের শীর্ষ সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেড প্রতিষ্ঠার এক যুগপূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী কাস্টমার মিটআপ ও অনুষ্ঠান আয়োজন করেছে। রোববার সকালে আগ্রাবাদ আকতারুজ্জামান সেন্টারে খতমে কোরআনের মাধ্যমে অনুষ্ঠানের যাত্রা শুরু হয় এবং কেক কেটে উদ্বোধন করা হয়।

প্রথম দিনের অনুষ্ঠানে কেক কেটে উৎসবের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী আবুল মনছুর। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, ব্যাংকার, কর্পোরেট প্রতিনিধি ও সামাজিক সংগঠকেরা উপস্থিত ছিলেন।

দ্বিতীয় দিনে কেক কেটে সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন দৈনিক দিনকাল-এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হাসান মুকুল। এদিনও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রধানরা অংশ নেন।

ব্যবস্থাপনা পরিচালক ফরহাদ আমিন ফয়সল জানান, প্রতিষ্ঠানটি বিগত এক যুগে হাজারেরও বেশি গ্রাহককে সফটওয়্যার, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও আইটিইএস সেবা দিয়েছে। ২০২৬ সালের মধ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কম খরচে SME Application বাজারজাত করার পরিকল্পনাও রয়েছে।

দুই দিনের আয়োজনে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, অতিথি, গ্রাহক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?