• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত

বিএ ডেস্ক / ৫৯৩ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬

২০১৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রামভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন এমটি ফাউন্ডেশন (MT Foundation) পূর্বঘোষণা অনুযায়ী আনুষ্ঠানিকভাবে ২০২৬–২০২৭ সেশনের জন্য তাদের উপদেষ্টা পরিষদ (Advisory Board) এবং কার্যনির্বাহী কমিটি (Executive Committee) ঘোষণা করেছে।প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গতিশীলতা আনতে অভিজ্ঞ শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, আইন বিশেষজ্ঞ, ধর্মীয় আলেম, যুবনেতা ও সমাজকর্মীদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।

উপদেষ্টা পরিষদের দিকনির্দেশনায় সংগঠনের স্বচ্ছতা, সম্মিলিত সিদ্ধান্ত গ্রহণ, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রাতিষ্ঠানিক স্বকীয়তা নিশ্চিত করার নীতিমালার আলোকে কমিটিগুলো গঠন করা হয়েছে।এমটি ফাউন্ডেশন পুনর্ব্যক্ত করছে যে, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কোনো একক ব্যক্তি কমিটির কাঠামো এককভাবে পরিবর্তন করতে পারবেন না। উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতেই সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে—যা সংগঠনটির গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও নৈতিক নেতৃত্বের প্রতি অঙ্গীকারকে প্রতিফলিত করে।

উপদেষ্টা পরিষদ (Advisory Board) : ফাউন্ডেশনের নীতি নির্ধারণ ও কৌশলগত দিকনির্দেশনার জন্য ১৬ সদস্যবিশিষ্ট একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সদস্যরা হলেন—প্রফেসর ড. সিদ্দিক আহমেদ চৌধুরী, ট্রেজারার, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ, লোকপ্রশাসন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মুহাম্মদ আবুল মহসিন চৌধুরী, ডেপুটি রেজিস্ট্রার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ড. কাজী মো. জামশেদ, সহকারী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, মো. মোহাম্মদ লোকমান (মাস্টার), শিক্ষানুরাগী ও সমাজকর্মী, মো. ইস্কান্দার হোসেন, উপ-পরিচালক, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মোহাম্মদ আজমল হক মামুন, আইনজীবী (আইটিপি), মো. আরাফাতুল ইসলাম (বিসিএস ৩২), সহকারী অধ্যাপক, বাকলিয়া সরকারি কলেজ, মো. নুরুল আবসার, প্রভাষক, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা কলেজ, মো. এনামুল হক, সমাজকর্মী ও ব্যবসায়ী, মাহবুবুল আলম, সমাজকর্মী ও ব্যবসায়ী, মাওলানা নাজির আহমেদ, অফিস সম্পাদক, চানহরা মাদরাসা, জনাব সালেহ আহমেদ, সাবেক প্রবাসী, জনাব আব্দুল মাতালব, সমাজকর্মী ও ব্যবসায়ী, মাওলানা নুরুল আলম, শিক্ষক, অলি শাহ মাদরাসা, মেসবাহ উদ্দিন কায়সার, প্রবাসী।

কার্যনির্বাহী কমিটি (Executive Committee): ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মুহাম্মদ মহিউদ্দিন, সহযোগী অধ্যাপক, সমাজবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন—ভাইস-চেয়ারম্যান: মাওলানা আহমেদ হালিমিসাধারণ সম্পাদক: মোহাম্মদ ইলিয়াসযুগ্ম সম্পাদক: ইমরান খান রুবেল, মাওলানা নূরুল্লাহ হালিমি, মাওলানা সিরাজুল মোস্তফা, মো. আবদুর রশিদ। মিডিয়া ও কমিউনিকেশন নির্বাহী : মো. রহিম সৈকত (শিক্ষক ও প্রতিষ্ঠাতা ও CEO, বাঁশখালী এক্সপ্রেস), সমাজকল্যাণ সম্পাদক: মিসেস ফাতেমা ফারহানা, মিসেস কামরুন নাহার, শিক্ষা সম্পাদক: মোহাম্মদ নোমান রেজা কাদেরী, রবিউল হোসাইন কাদেরী, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক: এম. মাসুদ ইসলাম রানা, যোগাযোগ ও নেটওয়ার্ক সম্পাদক: মো. আতিক উল্লাহ, লিঙ্গ ও উন্নয়ন (Gender) সম্পাদক: নাসরিন সুলতানা জেসি, সাদিয়া বিনতে আহমেদ, যুব উন্নয়ন সম্পাদক: কানিজ ফাতেমা, মঈন উদ্দিন আবির, মো. আসিফ উল্লাহ, আইসিটি সম্পাদক ও নারী ভলান্টিয়ার: এ. কে. হোমায়রা খানম।

নবগঠিত এই কমিটি আগামী দুই বছর শিক্ষা, সমাজকল্যাণ, যুব উন্নয়ন, জেন্ডার সমতা, আইসিটি উন্নয়ন এবং পরিবেশ সচেতনতার মাধ্যমে এমটি ফাউন্ডেশনের সকল সামাজিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবে।এমটি ফাউন্ডেশন বাংলাদেশব্যাপী, বিশেষ করে চট্টগ্রাম ও উপকূলীয় অঞ্চলে, তাদের কার্যক্রম আরও সম্প্রসারণ ও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। সমাজসেবায় এগিয়ে আসার জন্য ফাউন্ডেশন সকল উপদেষ্টা ও নির্বাহী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং আশা প্রকাশ করছে যে তাঁদের সম্মিলিত প্রচেষ্টা সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?