• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল দেশে নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে : ডা. শফিকুর রহমান ঢাবি গাউসিয়া কমিটির সভাপতি হলেন বাঁশখালীর আমিরুল নিজের বাড়ি বিক্রি করে বানালেন ২০ লাখ বইয়ের লাইব্রেরি এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি সুপারিশ প্রাপ্ত হয়েও গেজেটে নেই বাঁশখালীর সাইমন! আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল

ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু

বিএক্স নিউজ / ৫৪১ শেয়ার
আপডেট: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ওমানে সড়ক দুর্ঘটনায় মো. সাইফুল ইসলাম (২২) নামে বাঁশখালীর এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সু-সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুলবাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইলশা সেনায়েত আলী চৌধুরী বাড়ির মো. ছিদ্দিক আহমদের ছেলে।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, শুক্রবার রাতে এক বন্ধুর দাওয়াতে যোগ দিতে নিজের প্রাইভেট কারে করে যাচ্ছিলেন সাইফুল। পথিমধ্যে ওমানের সু-সড়ক এলাকায় পৌঁছালে একটি ওমানি মালিকানাধীন প্রাইভেট কার তাকে ওভারটেক করার সময় সামনে থেকে এসে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই গাড়ি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়।

আড়াই বছর আগে পরিবারকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করার স্বপ্ন নিয়ে সাইফুল ওমানে যান এবং সেখানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। কাজের সুবিধার জন্য তিন মাস আগে নিজের নামে একটি প্রাইভেট কারও কিনেছিলেন তিনি। সেই গাড়িটিই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

তিন ভাইবোনের মধ্যে সাইফুল ছিলেন বড়। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?