• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

কাথরিয়ায় চাচাতো ভাইয়ের ইটের আঘাতে গৃহবধূ নিহত

বিএক্স নিউজ / ১৮৭৩ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বাঁশখালীতে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের হামলায় রিপু আক্তার (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার কাথরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সলার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রিপু আক্তার বাঁশখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের লস্কর পাড়া এলাকার নূর মোহাম্মদ মিয়ার স্ত্রী। তিনি এক কন্যা সন্তানের জননী।

পরিবার সূত্রে জানা যায়, রিপু আক্তার গত মঙ্গলবার বাবার বাড়ি কাথরিয়ায় বেড়াতে যান। বৃহস্পতিবার সকালে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় শাহাব মিয়ার ছেলে ফরিদ আহমদ ও তার ছেলে মো. শহিদুল্লাহর সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে তারা রিপুকে ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপু মারা যাওয়ার পরপরই রিপুর বড় বোন পিংকির ছেলে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে ফরিদ আহমদের দুই সন্তানকে গুরুতর আহত করার খবর পাওয়া যায় যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে বলে জানা যায়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?