• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

রিয়াজুল হক রিফাত / ১০০০ শেয়ার
আপডেট: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে গ্রেপ্তার অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়ে পুলিশ। বাহারচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা নাশকতা মামলার আসামি ও খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক চৌধুরীকে ধরতে গেলে বিক্ষুব্ধ জনতার সহায়তায় তিনি পালিয়ে যান।

সোমবার (আজ) বিকাল সাড়ে ৩টার দিকে খানখানাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কদম রসুল বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই নারী-পুরুষসহ স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে জনতার বাধার মুখে পড়ে পুলিশ এবং সেই সুযোগে আসামি পালিয়ে যায়।

বাহারচড়া পুলিশ ফাঁড়ির এসআই নাছির অভিযানের বিষয়টি স্বীকার করলেও বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেন। খবর পেয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

এ বিষয়ে ওসি খালেদ সাইফুল্লাহ বলেন, “জিয়াউল হক চৌধুরীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের কাজে বাধা দেওয়া হয়। যারা বাধা দিয়েছেন, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?