• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

রিয়াজুল হক রিফাত / ১১১৯ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাংয়ের কলাতলী (১২নং ব্রিজ) এলাকায় নোহা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মনসুর আলম (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক ২টার দিকে দুর্ঘটনাটি ঘটে। চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান ও কক্সবাজারগামী কালো নোহা মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষ হলে উভয় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরি ও বিলে পড়ে যায়।

নিহত মনসুর আলম (৪২) বাঁশখালী উপজেলার বৈললছড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা। আহতদের মধ্যে চট্টগ্রাম মহানগরের চেরাগী পাহাড় এলাকার মো. আরিফ (৪০) পরিচয় পাওয়া গেছে। তবে অপর ৩ জনের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

আহত চালক আরিফ জানান, “জাঙ্গালিয়ার পর সিটি গেইট অতিক্রম করার সময় দ্রুতগতির কাভার্ডভ্যানটি উল্টো দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ঝিরিতে পড়ে যায়, আর কাভার্ডভ্যানটি পাশের বিলে উল্টে পড়ে। পরে কাভার্ডভ্যান চালক পালিয়ে যায়।”

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। আরিফ নিজে কাছাকাছি আজিজনগরের একটি ফার্মেসিতে চিকিৎসা নেন।

চিরিঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট কর্ণ জানান, “স্থানীয়দের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। নিহত ও আহতদের পরিচয় সংগ্রহের কাজ চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধারের প্রক্রিয়া চলছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?