• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন

চট্টগ্রামের মির্জাখীল দরবার শরীফের পীর সাহেবের ইন্তেকাল

বিএক্স ডেক্স / ৪০৫ শেয়ার
আপডেট: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

দীর্ঘ দুই শতাব্দীরও অধিককাল ধরে ইসলামের সুশিক্ষা, কোরআন- সুন্নাহর প্রকৃত অনুসরণ ও তাসাউফের জ্ঞানে মানবতার আত্মিক জাগরণে নিয়োজিত সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়ার অন্যতম কেন্দ্র—পবিত্র মির্জাখীল দরবার শরীফের পূর্বত্মন সাজ্জাদানশীন হজরত ১ম শাহ জাহাঁগীর শেখুল আরেফীন সৈয়দ মৌলানা মোখলেসুর রহমান (ক.), হজরত ২য় শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আবদুল হাই (ক.), হজরত ৩য় শাহ জাহাঁগীর শমসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকছুছুর রহমান (ক.) এর পদাঙ্ক অনুসারে শুক্রবার, সকাল সোয়া নয়টার সময় সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়ার, মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন ও পীর-মুর্শিদ- হজরত ৪র্থ শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.) দুনিয়ার মায়া ত্যাগ করে চিরন্তন প্রভুর সান্নিধ্যে গমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর ইন্তেকালে দেশ-বিদেশের বিভিন্ন সিলসিলাহ’র সকল সাজ্জাদানশীন, সারা দেশের ভক্ত-মুরিদ, আশেক ও অনুরাগীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জ্ঞানের আলো, আধ্যাত্মিকতার দিশা ও মানবসেবায় উনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।হজরতের (ক.) নামাজে জানাজা শনিবার ফজরের নামাজের পর পবিত্র মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তাঁর জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত ৫ম শাহ জাহাঁগীর মৌলানা সৈয়দ মুহাম্মদ মকসুদুর রহমান (ক.)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?