• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন

বিএ ডেস্ক / ৩২০ শেয়ার
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন গ্রহণ করছেন ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন
চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের মনোনয়ন গ্রহণ করছেন ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ।শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের কাছ থেকে চূড়ান্ত মনোনয়নপত্র ও অঙ্গীকারনামা গ্রহণ করেন তিনি। এদিকে ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন আকাশের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার খবর চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ করা যায়।গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন আকাশ গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের পাশাপাশি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয় সহ-সম্পাদক ও পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।’এ বিষয়ে তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ গণমানুষের দল। এই গণঅধিকার পরিষদের প্রধান ভিপি নুরসহ প্রতিটি নেতাকর্মী স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে জড়িত ছিলেন। গণধিকার পরিষদ এখন সারাদেশের মানুষের দোরগোড়ায় পৌছে গেছে। আমার এই দল জনসাধারণের কল্যাণে কাজ করে যাচ্ছে। গণঅধিকার পরিষদে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের ঠাঁই নাই। চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা আসনের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের বর্তমান কর্মকান্ড অনুযায়ী গণঅধিকার পরিষদকেই বেছে নিবে বলে আমি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?