• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

বিএ ডেস্ক / ১০৭ শেয়ার
আপডেট: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে ফ্রি বাস সার্ভিসের উদ্যোগ গ্রহণ করেছে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ উদ্যোগের সহযোগিতা করে মাস্টার নজির আহমদ ট্রাস্ট, পুঁইছড়ি, বাঁশখালী।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ এই ফ্রি বাস সার্ভিস কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা হয়। কর্মসূচির আওতায় ভর্তি পরীক্ষার্থীদের বহনকারী বাসসমূহ চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ অলি খাঁ মসজিদ এলাকা থেকে নির্ধারিত সময়ে যাত্রা শুরু করে এবং যথাসময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছায়।ভর্তি পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাসগুলো পুনরায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যাত্রা করে চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকায় পৌঁছায়। এর মাধ্যমে দিনব্যাপী ফ্রি বাস সার্ভিস কার্যক্রমের সফল সমাপ্তি ঘটে। আগামীতে অনুষ্ঠেয় বাণিজ্য, কলা ও মানববিদ্যা, সমাজবিজ্ঞানের ভর্তি পরীক্ষা উপলক্ষে এ কার্যক্রম চলমান থাকবে।বাঁশখালীর শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব সহায়তা প্রদান এবং তাদের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যাক্ত করে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?