• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

চাকসু নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহীসদস্য পদে বাঁশখালীর ইফতেখার হোছাইন

বিএ ডেস্ক / ১৭১ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইফতেখার হোছাইন। তাঁর ব্যালট নাম্বার ১০।

ইফতেখার হোছাইন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকার সন্তান। তিনি শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসে ইতিবাচক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচনী প্রচারণায় ইফতেখার হোছাইন বলেন, “চাকসু হলো শিক্ষার্থীদের গণতান্ত্রিক চেতনার প্রতিফলন। আমি চাই শিক্ষার্থীদের মতামত ও সমস্যাগুলো যেন প্রশাসনের কাছে পৌঁছায় এবং তার সমাধান হয়। আমি সেই সেতুবন্ধন হতে চাই।”

সহপাঠীরা জানান, তিনি একজন পরিশ্রমী, ইতিবাচক ও নির্ভরযোগ্য নেতৃত্বের প্রতীক।

তাঁরা, চাকসু নির্বাচনে ব্যালট নাম্বার ১০-এ কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদে ইফতেখার হোছাইন-এর জন্য শিক্ষার্থীদের সমর্থন কামনা করেছেন।

  • তাঁর ইশতেহার গুলো হলো:
  • ১। নির্বাচিত প্রতিনিধিদের সাথে সমন্বয় করে প্রতিটি যৌক্তিক পদক্ষেপ বাস্তবায়নে তাদেরকে সহযোগিতা করা।
  • ২। পোষ্য কোটাসহ সকল অযৌক্তিক কোটার বিরুদ্ধে আমার দৃঢ় অবস্থান নিশ্চিত করে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা।
  • ৩। একাডেমিক সমস্যার সমধানে সেশনজট নিরসন এবং ফলাফল ও পরিক্ষার সূচিতে সময়নিষ্ঠা নিশ্চিত করা।
  • ৪। আবাসিক-অনাবাসিক বৈষম্য দূর করা এবং ক্যাম্পাস এলাকাজুড়ে খাবারের মান নিশ্চিত করা।
  • ৫। টিউশন মিডিয়া সংশ্লিষ্ট পক্ষের দৌরাত্ম্যের অবসান ঘটিয়ে স্বচ্ছ টিউশন ব্যাবস্থা নিশ্চিত করা।
  • ৬। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?