• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

পার্লারের ওয়াশরুমে ঝুলন্ত অবস্থায় বাঁশখালীর পুত্রবধূর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম: / ১১৯৫ শেয়ার
আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরের জিইসি এলাকার একটি পার্লারের ওয়াশরুম থেকে ঝুলন্ত অবস্থায় প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই পার্লারের ব্যবস্থাপক ছিলেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ডায়েরি জব্দ করা হয়, যেখানে কয়েক লাইনের একটি ‘সুইসাইড নোট’ পাওয়া গেছে। বিষয়টি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ডায়েরিতে প্রিয়াঙ্কা লিখেছেন, “আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সাথে আর পেরে উঠছি না। এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, জাস্ট রিল্যাক্স।

প্রিয়াঙ্কা চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সিকদার বাড়ির সজীব দত্তের স্ত্রী। তাঁরা নগরের আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। উদ্ধার হওয়া ডায়েরিতে সুইসাইড নোট রয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?