• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

পৌরসভার আস্করিয়া সড়ক পরিদর্শনে ইউএনও

রিয়াজুল হক রিফাত / ৪৪১ শেয়ার
আপডেট: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

বাঁশখালী পৌর সদরের আশকরিয়া সড়কের বেহাল অবস্থা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম। রবিবার (২৪ আগস্ট) দুপুরে তিনি এ পরিদর্শন করেন। এসময় পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম, প্রকৌশলী আরাফাত ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ইউএনও সড়কের করুণ চিত্র স্বচক্ষে দেখেন এবং স্থানীয়দের কাছ থেকে ভোগান্তির কথা শোনেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেইনেজ ব্যবস্থার অভাবে সামান্য বৃষ্টিতেই সড়ক পানিতে তলিয়ে যায়। এতে পথচারী ও যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

এ পরিস্থিতিতে ইউএনও দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পাশাপাশি লাল পতাকা দিয়ে ড্রেইনের সীমানা চিহ্নিত করা এবং এলাকাবাসীর সহযোগিতায় অচিরেই ড্রেইনের কাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে কঠোরভাবে নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?