বাঁশখালী ক্রিকেট একাডেমী কর্তৃক আয়োজিত বোয়ালখালী ক্রিকেট একাডেমির মধ্যকার ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে বাঁশখালী ক্রিকেট একাডেমি।
শনিবার (৩১ জানুয়ারি)কালীপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় বাঁশখালী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাঁশখালী ক্রিকেট একাডেমি টস জিতে আগে ব্যাট করতে পাঠায় বোয়ালখালী ক্রিকেট একাডেমিকে।তারা নির্ধারিত ২০ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে।দলের পক্ষে সর্বোচ্চ ১৯রান করে
ইমন।এছাড়া ফয়সাল ১৫ ও মোরশেদ ১৪ রান করে। বাঁশখালী ক্রিকেট একাডেমির পক্ষে সোহান ও জাহেদ ২টি এবং ইমতিয়াজ, নয়ন একটি করে উইকেট লাভ করে।জবাবে ১০২ রানের লক্ষে ব্যাট করতে নেমে বাঁশখালী ক্রিকেট একাডেমি ৯.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে বাঁশখালী।দলের পক্ষে সোহান ৭৩ রান, জাহেদ ১২ রান করেন।বোয়ালখালী ক্রিকেট একাডেমির পক্ষে মুনতাসির ৩ টি ও মোরশেদ ১টি করে উইকেট লাভ করে।ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বাঁশখালী ক্রিকেট একাডেমির সোহান।
