• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালীতে এনসিপি কর্মীকে পিটিয়ে আহত করার অভিযোগ

রিপোর্টার নাম: / ৩৪৮ শেয়ার
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে প্রচারণার সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার সদর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় এনসিপির বাঁশখালী উপজেলা শাখার সংগঠক তানভীর কাদের শিকদার আহত হন। স্থানীয় একটি হাসপাতালে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, “গণতন্ত্র, উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে” ঘোষিত জুলাই মাসব্যাপী পদযাত্রার অংশ হিসেবে তানভীর কাদের মাইকিং করছিলেন। এ সময় হঠাৎ একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। একইসঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে লাগানো পদযাত্রার ব্যানার ছিঁড়ে ফেলা হয় ও কয়েকটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তানভীর কাদের শিকদার অভিযোগ করে বলেন, “বিএনপির নেতাকর্মীরাই এই পরিকল্পিত হামলা চালিয়েছে। তারা চায় না জনগণের মধ্যে আমাদের বার্তা পৌঁছাক।”

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এনসিপির কেন্দ্রীয় কমিটি। এক বিবৃতিতে তারা বলেছে, “এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?