• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল

বিএ ডেস্ক / ৩৩৮ শেয়ার
আপডেট: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় বাঁশখালী উপজেলা ও পৌরসভা ওলামা দলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সরকারি আলাওল কলেজের হল রুমে পৌরসভা ওলামা দলের আহবায়ক মাওলানা হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম ও সদস্য সচিব মাওলানা মোহাম্মদ ফোরকান নিজামীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—বাহাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার লোকমান,বাঁশখালী পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া,জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এডিশনাল পিপি এড. শওকত ওসমান,শীলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ মহসিন,জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা জাবের হোসেন চৌধুরী,পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন,পৌরসভা যুবদলের সদস্য সচিব শহিদুল কাইছার বাদশা,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন চৌধুরী ও সদস্য সচিব দিদারুল আলম,সাবেক ছাত্রনেতা জালাল উদ্দীন,জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ তৈয়ব,পৌরসভা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হক,সদস্য সচিব মাওলানা সোহেল ইকবাল,যুগ্ম আহ্বায়ক মাওলানা গিয়াস উদ্দিন ও মাওলানা মনজুর নোমানী,ছাত্রদল নেতা বেলাল মাহমুদ, খালেদ বিন আবদুল্লাহ জিহান, মঈনুদ্দীন যায়েদ ও বাহাদুর প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে দেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন ওলামায়ে কেরাম। স্বৈরাচারের নিপীড়নে অনেক আলেম মসজিদের ইমামতি, শিক্ষকতা ও নিজেদের ব্যবসা-বাণিজ্য হারিয়েছেন; অনেকে নির্যাতনের শিকার হয়ে শাহাদাতও বরণ করেছেন। তিনি উল্লেখ করেন, ইসলামের বেশ ধারণকারী একটি গোষ্ঠী ধর্মের ভুল ব্যাখ্যা ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে এবং দেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকারের তোয়াক্কা করছে না। স্বৈরাচারের ছায়ায় বেড়ে ওঠায় তাদের আচরণেও স্বৈরাচারী প্রবণতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় অর্জনের লক্ষ্যে আলেম সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পৌরসভা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মাহমুদুল হক্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?