• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু

রিপোর্টার নাম: / ২১৬ শেয়ার
আপডেট: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাওলানা মোহাম্মদ আজগর হোসাইন (২৫) নামের এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৩টার দিকে দক্ষিণ কাথরিয়ার আইল্লার বরো বাড়ি এলাকায় একটি নতুন মসজিদ উদ্বোধনের সময় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মসজিদের বিদ্যুৎ সংযোগে কাজ করার সময় অসাবধানতাবশত তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সাথে সাথে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আজগর হোসাইন বাগমারা বাইতুন নূর জামে মসজিদের খতিব ছিলেন। ইসলামি ছাত্রসেনার ইউনিয়ন সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তার এক বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে।

স্থানীয় এডভোকেট মো. মিজান বলেন, “আজগর খুবই পরিশ্রমী এবং পরহেজগার ছিলেন। তাঁর এমন অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক।”

পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম।
নামাজে জানাজা আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

One response to “বাঁশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমামের মৃত্যু”

  1. চৌধুরী নাজেমুল হক says:

    আল্লাহ সুবহানাহু ওয়াতাআ’লার কাছে তাকে শহীদী মর্যাদা দানের জন্য ফরিয়াদ জানাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?