• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন

বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত

প্রেসবিজ্ঞপ্তি / ১০১ শেয়ার
আপডেট: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬

বাঁশখালীর শিক্ষাবিস্তারে অনন্য অবদান রেখে অবিস্মরণীয় হয়ে আছেন কিংবদন্তি ব্যক্তিত্ব মরহুম এমতাজুল হক চৌধুরী। বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে তিনি ১৯৪২ সালে কালীপুর এজহারুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বাঁশখালী ডিগ্রি কলেজেরও তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। তাঁর ৫৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সে লক্ষ্যে এক প্রস্তুতিসভা ১১ জানুয়ারি ২০২৬ রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর জামালখানস্থ চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক প্রফেসর এ ওয়াই এম জাফর, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হক, ডা. রশিদ আহমেদ, মনিরুল আলম আজাদ, মোহাম্মদ নাসির উদ্দিন সোহাগ, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, সাবেক সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবু জাহের চৌধুরী, হাসান মোস্তফা, লায়ন সব্বির আহমেদ ওসমানী, অজিত কুমার দাস, বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন আহমেদ কনক, এনএ হেলাল চৌধুরী, নাফিজ মিনহাজ, অচ্যুত সিকদার, আবু ওবাইদা আরাফাত প্রমুখ।উক্ত সভায় সর্বসম্মতিক্রমে দ্রুততম সময়ে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হককে আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ সেবক মনিরুল আলম আজাদকে সদস্য-সচিব করে ২১ সদস্য বিশিষ্ট স্মরণসভা আয়োজন কমিটি গঠন করা হয়।

+


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?