চট্টগ্রামের বাঁশখালীতে স্থানীয় ক্রীড়া উন্নয়ন ও তরুণদের অংশগ্রহণ বাড়াতে গাদির কিংস ক্রিকেট দলের উদ্যোগে আয়োজন করা হয়েছে একটি জমকালো টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে মোহাম্মদ জোনাইদুল হক মিয়া, আব্দুল গফুর জানান, টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য এন্ট্রি ফি নির্ধারণ করা হয়েছে ৭ হাজার টাকা। প্রতিটি দলে ১১ জন খেলোয়াড় ও অতিরিক্ত ২ জন খেলোয়াড় অন্তর্ভুক্ত করা যাবে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ জানুয়ারি।টুর্নামেন্টের ভেন্যু নির্ধারণ করা হয়েছে বড়ঘোনা,বাশখালী কয়লা বিদ্যুৎ সংলগ্ন মাঠ, বাঁশখালী, চট্টগ্রাম।
পুরো আয়োজনটি গাদির কিংস কর্তৃক সুসংগঠিতভাবে পরিচালিত হবে বলে জানান আয়োজকরা।প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোর জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে একটি ট্রফির সঙ্গে এক লক্ষ টাকা প্রাইজমানি। রানার্সআপ দল পাবে ট্রফিসহ পঞ্চাশ হাজার টাকা।
এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, সেরা বোলার, সেরা ব্যাটসম্যান ও সেরা ফিল্ডারের জন্য পৃথক পুরস্কার থাকছে।খেলার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচ ২০ ওভারের হবে এবং একজন বোলার সর্বোচ্চ ৪ ওভার বল করতে পারবেন। টুর্নামেন্ট চলাকালে শৃঙ্খলা ও খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দিষ্ট নিয়মাবলি অনুসরণ করা হবে।আয়োজকরা জানান, স্থানীয় ক্রিকেটপ্রেমীদের জন্য পুরো টুর্নামেন্টটি ফেসবুকে সরাসরি লাইভ দেখানোর ব্যবস্থা থাকবে।
আগ্রহী দলগুলো সরাসরি যোগাযোগের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবে। নিবন্ধনের জন্য যোগাযোগ ০১৬৪৩-৮০৮১৬৫ /০১৮৭১-৩১৪৫৬০
এ আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রিকেটকে আরও জনপ্রিয় করবে এবং নতুন প্রতিভা তুলে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজক ও ক্রীড়ামোদীরা।