• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল দেশে নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে : ডা. শফিকুর রহমান ঢাবি গাউসিয়া কমিটির সভাপতি হলেন বাঁশখালীর আমিরুল নিজের বাড়ি বিক্রি করে বানালেন ২০ লাখ বইয়ের লাইব্রেরি এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি সুপারিশ প্রাপ্ত হয়েও গেজেটে নেই বাঁশখালীর সাইমন! আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল

বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা

বিএ ন্যাশনাল ডেস্ক / ২৭০ শেয়ার
আপডেট: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০টি আসনের মধ্যে ২৩৭টির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

তবে প্রকাশিত তালিকায় দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় কমিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতার নাম দেখা যায়নি।

তালিকা ঘোষণার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি কেবল প্রাথমিক তালিকা। দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে এই তালিকায় সংশোধন আনা হতে পারে।

সন্ধ্যায় ঘোষিত তালিকায় দেখা যায়, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম নেই। একইভাবে অনুপস্থিত রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী সোহেল এবং সদ্য দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবীর।

এছাড়া প্রার্থী তালিকায় নেই চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম, মোয়াজ্জেম হোসেন আলাল ও আমিনুর রশীদ ইয়াসিনের নামও। ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনকেও তালিকায় পাওয়া যায়নি।

এদিকে, একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানাকে নিয়েও জল্পনা ছিল যে তিনি এবারও প্রার্থী হতে পারেন। কিন্তু চূড়ান্ত তালিকায় তার নামও অনুপস্থিত।

ঢাকা-১০ আসনে পূর্বে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এবং রবিউল ইসলাম রবিও এবারের ঘোষিত তালিকা থেকে বাদ পড়েছেন।

মাগুরার একটি আসন থেকে দলীয় মনোনয়নের জন্য প্রচেষ্টা চালানো ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের নামও এবার বাদ গেছে।

অন্যদিকে, বিএনপির শীর্ষ নেতাদের পরিবারের অনেক সদস্যও বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে। দলীয় সূত্র জানিয়েছে, আগেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে একই পরিবার থেকে একাধিক প্রার্থী রাখা হবে না।

ফলে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের স্ত্রী হাসিনা আহমদ, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদও মনোনয়ন পাননি।

তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা পূর্বে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং তাঁদের মৃত্যু হয়েছে, সেসব আসনে তাঁদের স্ত্রী বা সন্তানদের এবার প্রার্থী করেছে দলটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?