• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন

বিমানে ফিরলেন জীবিত, কিন্তু বাড়ি ফিরলেন নিথর দেহ হয়ে

রিয়াজুল হক রিফাত / ১০৫৮ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামের প্রবাসী মুহাম্মদ নাজিম উদ্দিন সিকদার (৪৫) ওমান থেকে বিমানে দেশে ফিরলেও বাড়ি ফেরা হলো না তাঁর। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাঁকে আগারগাঁওয়ের জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাজিম উদ্দিন সিকদার বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদার পাড়ার মৃত আলহাজ্ব হাছান সিকদারের পুত্র।

পরিবার সূত্রে জানা গেছে, নাজিম উদ্দিন দীর্ঘ দেড় যুগ ধরে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও দুবাইয়ে ব্যবসা পরিচালনা করছিলেন। দুবাইয়ে তাঁর একটি বোরকা (গার্মেন্টস) ফ্যাক্টরি রয়েছে, যেখানে বহু বাংলাদেশি কর্মরত। এছাড়াও ওমানে তাঁর একটি খাবারের হোটেলও রয়েছে।

নাজিম উদ্দিনের হঠাৎ এই অকাল মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?