• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
কে হচ্ছেন বাঁশখালীর জনপ্রতিনিধি? চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন

বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ

বিএ ডেস্ক / ১৬৬৬ শেয়ার
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাহেবেরহাট এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় তাহমিনা আক্তার (১৯) নামে এক তরুণী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে আনোয়ারা–বাঁশখালী আঞ্চলিক সড়কের সাধনপুর সাহেবেরহাটের দক্ষিণ পাশের প্রধান সড়ক অংশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ কাদের জানায় , সন্ধ্যায় তাহমিনা তার পুরাতন বাড়ি দক্ষিণ সাধনপুর থেকে ভাইয়ের মোটরসাইকেলে করে লটমনি নতুন বাড়ির দিকে রওনা দেন। পথিমধ্যে সাহেবেরহাট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে চট্টগ্রামমুখী একটি এস আলম বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।সংঘর্ষের ফলে তাহমিনা সড়কে ছিটকে পড়ে যান এবং বাসটির চাকার নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পান।

ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।নিহত তাহমিনা সাধনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবজল আহমদের তৃতীয় কন্যা।রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাকচী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং দুর্ঘটনায় জড়িত এস আলম বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?