• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

শহীদদের রক্ত বৃথা যাবে না, যুবদের দায়িত্ব নিতে হবে :শাহজাহান চৌধুরী

রিয়াজুল হক রিফাত / ৩৩৪ শেয়ার
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা ও পৌর যুব বিভাগের উদ্যোগে শনিবার (২৩ আগস্ট) বিকেলে শীলকূপ টাইমবাজার হাজী সোলতান কমিউনিটি হলরুমে যুব প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব বিভাগের সভাপতি খোরশেদ আলী চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, “জুলাই যুদ্ধে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ফয়সাল ও ওয়াসীমের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। যুবসমাজকে দেশের উন্নয়ন ও নিরাপত্তার জন্য এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখী, সমৃদ্ধশালী ও নিরাপদ রাষ্ট্র গঠনে কাজ করছে—এই অভিযাত্রায় আপনাদের অংশ নিতে হবে।”

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা যুব বিভাগের সভাপতি অ্যাড. মুহাম্মদ নাছের, দক্ষিণ জেলা শূরা সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, দক্ষিণ জেলা যুব বিভাগের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আরিফ উল্লাহ ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. সাইফুল ইসলাম মিনার।

অন্যান্য বক্তব্য রাখেন ইউনিয়ন যুব প্রতিনিধি রাসেল ইকবাল, তারেকুল ইসলাম চৌধুরী, গাজী কামরুল ইসলাম কামরান, মো. কফিল উদ্দিন, ইসমাইল আযাদ, এনামুল হক রাহাত ও মো. শাকের উল্লাহ।

সম্মেলনটি সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন ও পৌর যুব বিভাগের সভাপতি মুহাম্মদ আবু তৈয়্যব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?