• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

শীলকূপ ঐক্য সংসদের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

রিপোর্টার নাম: / ২০০ শেয়ার
আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

চট্টগ্রামের বাঁশখালীর ৮২ নং শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক সংগঠন শীলকূপ ঐক্য সংসদ-এর উদ্যোগে এসএসসি কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি মাস্টার আবচার উদ্দীন হাসানের সভাপতিত্বে ও মাস্টার ওবাইদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মহিউদ্দীন সিকদার, শীলকূপের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক সুব্রত বিকাশ বড়ুয়া, চট্টগ্রাম অরবিট গ্রামার স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ ইউনুছ, চকরিয়া সিটি কলেজের প্রভাষক মোহাম্মদ কামাল উদ্দিন, শীলকূপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্যামল কান্তি দেব, বিশিষ্ট ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম, সাংবাদিক শিব্বির আহমদ রানা, ব্যাংকার ও লেখক ইলিয়াছ বাবর।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র নেতা মোরশেদ হাসান, আব্দুল জব্বার, জোবাইর, তারেক, রিফাত, শাহাদাত, মারওয়ান, সাহাব উদ্দিন, আনোয়ার, দিদার, ইউনুছ, মো. মোরশেদ, সেফায়েত প্রমুখ।


আপনার মতামত লিখুন :

One response to “শীলকূপ ঐক্য সংসদের আয়োজনে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা”

  1. Masud says:

    মহৎ উদ্যোগ, সংগঠনের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?