বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা নুরুল হক আলকাদেরী আর নেই। ইন্না-লিল্লাহ… রাজেউন। এসএসসি ব্যাচভিত্তিক সংগঠন এসএসসি ব্যাচ ৯২ বাঁশখালী কর্তৃক আয়োজিত শিক্ষক সংবর্ধনায় বাঁশখালীর প্রায় শতাধিক শিক্ষককে সংবর্ধিত করা হয়। যেখানে তিনি তাঁর প্রতিষ্ঠান বি.বি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকর্মীদের সাথে এসেছিলেন তিনি।
কে জানত তিনি সহকর্মীদের যেন শেষ বিদায় নিতে এসেছিল।মাওলানা নুরুল হক আলকাদেরী খানখানাবাদ ইউনিয়নের পূর্ব ডোংরা গ্রামের মরহুম রাজা মিয়ার সন্তান। বিবি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সার্জেন্ট (অবঃ) এইচএম মিজানুর রহমান কান্নাজড়িত কন্ঠে বলেন,’অনুষ্ঠানকালে স্যার আমাকে স্নেহভরে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে নিজ সন্তানের মতো দোয়া করেন—যা আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মাওলানা নুরুল হক আলকাদেরী স্যার গতকাল এসএসসি ’৯২ ব্যাচ বাঁশখালী বন্ধুদের আয়োজিত শিক্ষক সম্মাননা ও বন্ধু মিলনমেলায় সশরীরে উপস্থিত থেকে সম্মাননা ও অন্যান্য উপহার গ্রহণ করেন। তিনি বর্তমানে হাটহাজারীস্থ একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।