• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

সাতকানিয়ায় নকল জুতা কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, এক লাখ টাকা জরিমানা

রিয়াজুল হক রিফাত / ২৪১ শেয়ার
আপডেট: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় আন্তর্জাতিক ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল জুতা উৎপাদনের দায়ে একটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ‘লোটাস ফুটওয়্যার লিমিটেড’ নামের ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠা এই কারখানায় অ্যাডিডাস, নাইকি, বাটা সহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের নকল জুতা তৈরি করে বাজারে সরবরাহ করা হতো। সম্প্রতি বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সেখানে অভিযান চালানো হয়।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান জানান, প্রতিষ্ঠানটি সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নিম্নমানের জুতা তৈরি ও বাজারজাত করছিল। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, “বাজারে ভেজাল ও নকল পণ্যের বিস্তার রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?