• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল দেশে নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে : ডা. শফিকুর রহমান ঢাবি গাউসিয়া কমিটির সভাপতি হলেন বাঁশখালীর আমিরুল নিজের বাড়ি বিক্রি করে বানালেন ২০ লাখ বইয়ের লাইব্রেরি এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি সুপারিশ প্রাপ্ত হয়েও গেজেটে নেই বাঁশখালীর সাইমন! আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল

সুপারিশ প্রাপ্ত হয়েও গেজেটে নেই বাঁশখালীর সাইমন!

রিয়াজুল হক রিফাত / ৪১৩ শেয়ার
আপডেট: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ৭৯তম মেধাক্রমে সুপারিশপ্রাপ্ত তরুণ আইনবিদ ও লেখক সাইমন সৈয়দ চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন। মেডিক্যাল ও ভ্যারিফিকেশনের সব ধাপ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও ২৭ নভেম্বরের গেজেটে নিজের নাম না দেখে হতবাক হন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সাইমন দীর্ঘদিন ধরে বিজেএস ও আইনচর্চা বিষয়ে বই লিখে তরুণ আইনজীবীদের সহায়তা করে আসছেন। জুলাই আন্দোলনের সময় আটক শিক্ষার্থীদের বিনা ফিতে আইনি সহায়তা দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি।

২০২৪ সালের লিখিত ও ২০২৫ সালের মৌখিক পরীক্ষার পর কমিশন ১০২ জনকে সুপারিশ করে। তবে গেজেটে নিয়োগ দেওয়া হয়েছে মাত্র ৮৮ জনকে, ১৩ জনকে কোনো কারণ ছাড়াই বাদ রাখা হয়েছে—যার মধ্যে রয়েছেন সাইমনও।

নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন,“আমার নামে কোনো মামলা নেই, রাজনৈতিক সম্পৃক্ততাও নেই। হঠাৎ করে কেন বাদ দেওয়া হলো বুঝতে পারছি না।”
তিনি আরও জানান, গেজেটে নাম না থাকায় তার ৮৬ বছর বয়সী মা অসুস্থ হয়ে পড়েছেন।

তিনি আরো বলেন “আমি রিভ্যারিফিকেশন চাই না, বাকিদের সঙ্গে ১ তারিখেই যোগ দিতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?