• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
চট্টগ্রাম ১৬, বাঁশখালী হতে শেষ হাসি কার? নির্বাচন ও ডিজিটাল চ্যালেঞ্জ নিয়ে ইয়ুথ ভয়েস অব বাংলাদেশের রাউন্ড টেবিল আলোচনা প্রীতি ম্যাচে বোয়ালখালীকে হারিয়ে বাঁশখালী ক্রিকেট একাডেমির জয় বেপরোয়া এস আলম পরিবহন কেড়ে নিল তাহমিনার প্রাণ আনোয়ারায় দেশের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনের নীতিগত অনুমোদন প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা

সেনাবাহিনীর জালে ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী

বিএ ডেস্ক রিপোর্ট / ৮০৯ শেয়ার
আপডেট: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

বাঁশখালীতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুই মোটরসাইকেল আরোহীকে আটক করা হয়েছে। ধৃতরা হলেন—খানখানাবাদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড রায়ছটা এলাকার পেঁচু মিয়ার ছেলে ইউনুস আলী এবং একই এলাকার রবিউল আলমের ছেলে মোহাম্মদ তারেক।

শনিবার (২৩ আগস্ট) বিকেল পৌনে ৩টার দিকে টইটং ব্রিজ এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পের ইনচার্জ মেজর মোহাম্মদ সা-আদাতের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এসময় ইয়াবা বহনকারী মোটরসাইকেল আরোহী তারেক পালানোর চেষ্টা করে খালে লাফ দেন। সেনা সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে এবং তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।পরে আটক তারেককে ক্যাম্পে নেওয়ার সময় আরেকটি মোটরসাইকেলে করে ইউনুস আলীও পালাতে চেষ্টা করলে তাকেও সেনাবাহিনী ধাওয়া করে আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একই মাদকচক্রের সক্রিয় সদস্য। ইউনুসের ভাই মিনহাজ ও হাসান চৌধুরী নামের আরও দুই ব্যক্তি এই চক্রের সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে।আটককৃতদের পরবর্তী আইনি পদক্ষেপের জন্য বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?