• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালীতে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া মাহফিল দেশে নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিচ্ছে : ডা. শফিকুর রহমান ঢাবি গাউসিয়া কমিটির সভাপতি হলেন বাঁশখালীর আমিরুল নিজের বাড়ি বিক্রি করে বানালেন ২০ লাখ বইয়ের লাইব্রেরি এফ. এ. ক্রিয়েটিভ ফার্ম লিমিটেডের এক যুগপূর্তি উদযাপন খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারি সুপারিশ প্রাপ্ত হয়েও গেজেটে নেই বাঁশখালীর সাইমন! আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল

সৌদি আরবে অপহরণের ৪ দিন পর বাঁশখালীর রেজাউল করিম উদ্ধার

রিয়াজুল হক রিফাত / ৬৬৫ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পেলাহাজি পাড়ার মো. রেজাউল করিমকে সৌদি আরবের রিয়াদে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করেছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর (বুধবার) বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে রিয়াদে অবস্থানকালে তিনি অপহৃত হন। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।

অপহরণের পর থেকে রেজাউল করিমের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। এতে দেশে ও প্রবাসে থাকা স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। তার ভাই মাইনুদ্দিন মিঠু জানান, “ভাইয়ের কোনো খোঁজ না পেয়ে আমরা দিনরাত চিন্তায় ছিলাম। আমরা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে সাহায্য চেয়েছিলাম।”

অবশেষে সোমবার (১৩ অক্টোবর) রাতে প্রাপ্ত সর্বশেষ তথ্যে জানা যায়, মো. রেজাউল করিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী কয়েকজন বাংলাদেশি ও রেজাউল করিমের পরিবার।

পরিবার জানায়, বর্তমানে রেজাউল করিম নিরাপদে রয়েছেন এবং খুব শিগগিরই স্বজনদের সঙ্গে যোগাযোগ করবেন বলে আশা করা হচ্ছে।

স্থানীয়রা রেজাউল করিমের নিরাপদে ফেরাকে ‘আল্লাহর অশেষ কৃপা’ হিসেবে উল্লেখ করে তার পরিবারের প্রতি আনন্দ ও সহমর্মিতা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?