
রহিম সৈকত ◾ ছবি এডিটের জন্য এখন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন টুল ব্যবহার করা হচ্ছে। সাধারণ ছবি থেকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন, পোশাক বদল, চুলের স্টাইল পরীক্ষা কিংবা নতুন কোনো অবজেক্ট যুক্ত করার মতো কাজও করা যায় নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে। এ ধরনের ছবি সম্পাদনার কাজে ব্যবহার করা যেতে পারে ৯টি বিশেষ প্রম্পট।
১. /NEWBG — ব্যাকগ্রাউন্ড পরিবর্তন:
ছবির মূল ব্যক্তিকে ঠিক রেখে পেছনের ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের জন্য ব্যবহার করা যায় /NEWBG। নিজের কোনো ক্যাজুয়াল ছবি আপলোড করে লিখতে পারেন:
"/NEWBG: Place the subject in a natural outdoor park setting."
এতে লাইটিংয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ব্যাকগ্রাউন্ড সেট করা যাবে।২. /PROSHOT — স্টুডিও কোয়ালিটি:
সাধারণ মোবাইল ফোনে তোলা ছবি আরও পেশাদার লুকে রূপ দিতে ব্যবহার করা যায় /PROSHOT। ঘোলাটে বা ফ্ল্যাট লাইটের ছবি আপলোড করে শুধু "/PROSHOT" লিখলে মুখের শার্পনেস, স্কিন টোন ও সফট ব্যাকগ্রাউন্ড ব্লারের মতো পরিবর্তন আনা যাবে।৩. /SUIT_UP — ফরমাল পোশাক:
ক্যাজুয়াল পোশাকের ছবিকে ফরমাল বিজনেস লুকে রূপ দিতে ব্যবহার করা যায় /SUIT_UP। যেমন, LinkedIn প্রোফাইলের ছবির জন্য লিখতে পারেন:
"/SUIT_UP: Dressed in a navy blue tailored suit with white shirt."
এতে মুখ ও পোজ একই রেখে পোশাক পরিবর্তন করা যাবে।৪. /TOGETHER — দুই ব্যক্তিকে এক ফ্রেমে:
আলাদা দুটি ছবি বা দুই ব্যক্তিকে একটি ফ্রেমে যুক্ত করার জন্য ব্যবহার করা যায় /TOGETHER। ছবি আপলোড করে লিখতে পারেন: "/TOGETHER: Combine them into a warm friendly embrace in a conference room."
এর মাধ্যমে দুজনকে একটি স্বাভাবিক আড্ডার পরিবেশে একই ফ্রেমে দেখানো যায়।৫. /HAIRSTYLES — নতুন হেয়ারস্টাইল পরীক্ষা:
চেহারায় পরিবর্তন না এনে বিভিন্ন হেয়ারস্টাইল কেমন দেখাবে, তা আগে থেকেই পরীক্ষা করতে ব্যবহার করা যায় /HAIRSTYLES। যেমন:
"/HAIRSTYLES: Show 4 variations—undercut, curly fringe, pompadour, and classic side part."
সেলুনে যাওয়ার আগে সম্ভাব্য হেয়ারকাটের বিভিন্ন ধরন দেখার ক্ষেত্রে এটি কাজে লাগতে পারে।৬. /ADD_OBJECT — ছবিতে নতুন অবজেক্ট যুক্ত:
ছবির মূল পার্সপেক্টিভ ও হাতের অবস্থান ঠিক রেখে নতুন কোনো জিনিস যুক্ত করতে ব্যবহার করা যায় /ADD_OBJECT। উদাহরণ হিসেবে:
"/ADD_OBJECT: Add a hotdog in hand and pose as taking a bite."
এভাবে ছবিতে নতুন অবজেক্ট যুক্ত করার সময় ছায়া ও আলোর ভারসাম্য বজায় রাখার নির্দেশ দেওয়া যায়।৭. /MAGAZINE_COVER — ম্যাগাজিন কভার লুক:
সাধারণ ছবিকে এডিটোরিয়াল ম্যাগাজিনের কভার স্টাইলে সাজাতে ব্যবহার করা যায় /MAGAZINE_COVER। একটি পরিষ্কার পোর্ট্রেট দিয়ে লিখতে পারেন:
"/MAGAZINE_COVER: Format as a Forbes/Tech Innovator magazine issue with bold typography and headlines."
এর মাধ্যমে টাইপোগ্রাফি ও লেআউট ব্যবহার করে ম্যাগাজিন কভারধর্মী উপস্থাপনা তৈরি করা যায়।৮. /DRONESHOT — সিনেমেটিক এরিয়াল ভিউ:
ক্লোজ-আপ ছবিকে আকাশ থেকে ধারণ করা বিস্তৃত ও সিনেমেটিক দৃশ্যের মতো উপস্থাপন করতে ব্যবহার করা যায় /DRONESHOT। স্টেজ বা খোলা আকাশের নিচে তোলা ছবি দিয়ে লিখতে পারেন:
"/DRONESHOT: Recreate the entire auditorium and stage seen from a cinematic high aerial perspective."
এতে পুরো অডিটোরিয়াম ও স্টেজকে উঁচু অ্যাঙ্গেল থেকে দেখানোর নির্দেশ দেওয়া যায়।৯. /ANATOMY — অ্যানাটমিক্যাল ভিউ:
মানুষের শরীর বা কোনো অবজেক্টের অভ্যন্তরীণ কাঠামোকে অ্যানাটমিক্যাল ড্রয়িংয়ের মতো উপস্থাপনের জন্য ব্যবহার করা যায় /ANATOMY। উদাহরণ:
"/ANATOMY: Create a detailed anatomical muscle and bone structure overlay with labeled medical callouts."
এতে পেশি ও কঙ্কালের কাঠামো দেখানোর পাশাপাশি মেডিকেল কলআউট যুক্ত করার নির্দেশ দেওয়া যায়।এছাড়া প্রিমিয়াম সাবস্ক্রিপশন না থাকলে এক সাথে সব চেষ্টা করে দেখার সুযোগ নেই। ফ্রি প্ল্যানে বড়জোর ২/৩ টা আউটপুট নেয়া যাবে। তাই কোন কোডটি আগে দেখবেন স্থির করুন। লেখাটি ভাললাগলে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ছবি সম্পাদনার ক্ষেত্রে এসব প্রম্পট নির্দিষ্ট নির্দেশনা দেওয়ার একটি পদ্ধতি হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে ফলাফল ছবির মান, প্রদত্ত নির্দেশনা এবং ব্যবহৃত AI মডেলের সক্ষমতার ওপর নির্ভর করতে পারে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার | নির্বাহী সম্পাদক : তৌহিদ চৌধুরী
নিউ চৌধুরী মার্কেট, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম থেকে প্রকাশিত।
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020