পারভেজ উদ্দিন চৌধুরী চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার রত্নপুর নামক একটি অনাবিল প্রকৃতির কোলে বেড়ে উঠা তরুন । তিনি এসএসসি সম্পন্ন করেছেন বহরচর রত্নপুর উচ্চ বিদ্যালয় থেকে, এইচএসসি পাশ করেছেন পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ থেকে এবং ইংরেজি বিষয়ে অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে। শিক্ষাজীবন শেষ করার পর তিনি শিশুদের জন্য কাজ করা একটি আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন-এ যোগ দেন। বর্তমানে তিনি একটি বৈশ্বিক সংস্থায় কাজ করছেন। পাশাপাশি তিনি শিশু, শরণার্থী, পরিবেশ এবং প্রাকৃতিক আকর্ষণসমূহ নিয়ে বিভিন্ন বিষয়ের উপর লেখালেখি করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় আন্তর্জাতিক ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাট তার পরিচিতি অংশে উল্লেখ করেছে, "পারভেজ উদ্দিন চৌধুরী কক্সবাজারে একজন মানবিক কর্মী। তিনি রোহিঙ্গা সংকট, শরণার্থী সুরক্ষা, শিশু সুরক্ষা এবং জলবায়ু সংকট নিয়ে লেখালেখি করেন।"
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার | নির্বাহী সম্পাদক : তৌহিদ চৌধুরী
নিউ চৌধুরী মার্কেট, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম থেকে প্রকাশিত।
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020