
চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের সিকদার দোকান এলাকা থেকে প্রতিদিনের মত নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দ্যেশ্যে রওনা দেয়ার আগে লিখলেন প্রিয় দল ব্রাজিলের বিদায় ও প্রিয় খেলোয়াড় নিয়ে নিজের অনুভূতি " দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না😭" এই স্ট্যাটাস দেয়ার পর গাড়ি উঠে রওনা দেন। এরপর সব শেষ! বাঁশখালী সড়কে নিবে গেল একটি সম্ভাবনাময় তাজা প্রাণ।
সোমবার সকাল ১১:৩০ টার দিকে বাঁশখালী দারোগা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় জুয়েল রানা (২৫) নামে এক যুবক নিহত হয়। নিহত জুয়েল চাম্বল ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ চরিত্ত্যা পাড়া এলাকার শামশুল ইসলাম এর পুত্র। সকালে বাঁশখালী উপজেলা সদরস্থ নিজ ব্যবসায়ী প্রতিষ্ঠানে আসার পথে এই দুর্ঘটনার মুখোমুখি হন। ব্রাজিল ভক্ত জুয়েল মাত্র দুই ঘন্টা আগে নিজ ফেসবুকে পোস্ট দিয়ে লিখেন, 'দল করি হারবে, জিতবে, কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না😭।
একই এলাকার ফুটবলার বাপ্পারাজ তালুকদার জানান, জুয়েল ভাল ফুটবল খেলতেন কয়েকদিন আগেও চাম্বল মাঠে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়। আজ সে আমাদের মাঝে নেই। মানতে খুব কষ্ট হচ্ছে। জুয়েল এর ছোট ভাই আরাফাত জানান, সিএনজি চালিত অটোরিকশার একটি রড তার বুকে ঢুকে মূলত তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার মৃত দেহ বাড়িতে নেয়া হয়। পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার | নির্বাহী সম্পাদক : তৌহিদ চৌধুরী
নিউ চৌধুরী মার্কেট, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম থেকে প্রকাশিত।
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020