করি সদা রক্তের সন্ধান, হাসাতে রোগী বাঁচাতে প্রাণ ” এই স্লোগান কে বুকে ধারণ করে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের সন্ধানে বাঁশখালী ২১ জুলাই ২৩ইং (শুক্রবার) চট্টগ্রাম নগরীর ২ নং গেইটের একটি স্থানীয় একটি রেস্টুরেন্টে বিকেল ৪ টার সময় সংগঠনের নবনিযুক্ত সমন্বয়ক মনজুরুল হক চৌধুরীর সভাপতিত্বে প্রতিষ্ঠাতা মোরশেদুল আলম এর সঞ্চালনায় সংগঠনের কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে এবং নতুন দায়িত্বশীলদের জন্য একটি অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন অত্র সংগঠনের শুভাকাঙ্ক্ষী,সহ-কার্যকরী ও কার্যকরী পরিষদের সদস্য বৃন্দ। আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সমন্বয়ক কায়সার হামিদ ,প্রতিষ্ঠাতা এম আর সি মিসকাত,এডমিন কাইছার আলী খান,বেলাল চৌধুরী, আতিকুল হক,রাশেদুল ইসলাম,সাকিব চৌধুরী, কায়সার হামিদ, হাফেজ আনোয়ার,সাকিবুল ইসলাম, মিজানুর রহমান,আরাফাত,মো ইব্রাহীম, মো হানিফ,সৈয়দ হোসাইন,মহিউদ্দিন, সিরাজুল মোস্তফা,মো ইসহাক প্রমুখ।
এসময় বক্তারা বলেন স্বেচ্ছায় প্রতিনিয়ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে রক্তের সন্ধানে বাঁশখালী পরিবার।রোগীর রক্তের প্রয়োজনে একটি ফোন কল বা ক্ষুদেবার্তায় পার হয় তাদের নির্ঘুম রাত, ছুটে যায় কোনো আনন্দ মুহূর্ত ,কিংবা মাঠ, অফিস, ব্যবসা বা বন্ধুর আড্ডা থেকে। নেশা একটা’ই রোগীকে রক্ত ব্যবস্থা করে দেয়া। হোক সে আপন বা পর মুসলিম কিংবা হিন্দু।নেশা একটাই সেবায় ধর্ম,মানবতার কাজই তাদের কর্ম।
তারা আরো বলেন আমাদের এই কার্যক্রম শুধু রক্ত দান করার মধ্যে সীমাবদ্ধ নয়।আমরা মানুষের কল্যাণে সব সময় ফ্রন্ট লাইনে থেকে কাজ করে যাচ্ছি। মহামারী করোনায় দেশ যখন অচল রাস্তার না খেয়ে থাকা মানুষদের মাস ধরে খাদ্য সহায়তা দিয়েছি। এছাড়া বিভিন্ন দুর্যোগ মোকাবিলা,ঈদ বস্ত্র,শীত বস্ত্র বিতরণ ও আগুনে ক্ষতি গ্রস্ত লোকদের পাশে থেকে সহযোগিতা করে আসছে “রক্তের সন্ধানে বাঁশখালী”।
পরিশেষে নতুন দায়িত্বশীলদের ফুল দিয়ে বরণ করে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার | নির্বাহী সম্পাদক : তৌহিদ চৌধুরী
নিউ চৌধুরী মার্কেট, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম থেকে প্রকাশিত।
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020