• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

দলীয় মনোনয়ন ফর্ম নিলেন এডভোকেট আরিফুল হক তায়েফ

রাজনীতি ডেস্ক / ২৩২ শেয়ার
আপডেট: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

অদ্য ০৯/১০/২৫ ইং তারিখ গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয় দলীয় প্রধান ভিপি নুরুল হক নুর এর হাত থেকে দলীয় মনোনয়ন ফর্ম গ্রহণ করছেন গণ অধিকার পরিষদ এর চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব ও আইনজীবী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আরিফুল হক তায়েফ।

এডভোকেট আরিফুল হক তায়েফ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন এর যুগ্ম আহবায়ক এর দায়িত্ব পালন করে ক্রমান্বয়ে চট্টগ্রাম জেলা ছাত্র অধিকার পরিষদ এর সিনিয়র সহ সভাপতি, চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদ এর সভাপতি, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে বর্তমান আইনজীবী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক পাশাপাশি বর্তমান গণঅধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন বলে দলীয় সূত্রে জানা যায়।

জনাব তায়েফ বলেন যে তিনি ২০২৪ এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম থেকে অগ্রণী ভূমিকা রাখেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর প্যানেল আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ১০ বছর ধরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ভাবে বাঁশখালীতে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে কাজ করে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করে গেছেন। তিনি আরও জানান দল তাকে নমিনেশন দিলে জয়ের ব্যাপারে আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?