শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

ডিসি এয়ার মোহাম্মদ এর ২৫ তম মৃত্যু বার্ষিকী আজ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২২ ভিউ

রহিম সৈকত ◾

বাঁশখালীর যেসকল প্রয়াত সন্তান নিজ কর্মগুণে,তাদের নাম আজও লোকের মুখে মুখে ঘুরেফিরে তাদের একজন ডিসি এয়ার মোহাম্মদ। খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামের এই সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি ফতেয়াবাদ কলেজে প্রভাষক হিসাবে যোগদান করেন। পরে ১৯৭৩ সালে বিসিএস প্রশাসনে যোগদান করেন। সরকারের আমলা হিসাবে দায়িত্ব পালন করেন বিভিন্ন পর্যায়ে।

পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক তাকে নিয়ে বলেন, এয়ার মোহাম্মদ সাহেব উচ্চ পদস্থ কর্মকর্তা হলেও সাধারণের মাঝে মিশে থাকার অসাধারণ গুণ ছিল তাঁর । তিনি যখন খাগড়াছড়িতে ডিসি হিসাবে দায়িত্বপালন করছিল তখন পাহাড়ের অস্থিতিশীল পরিস্থিতি তিনি সুন্দরভাবে সামাল দিতে সক্ষম হন। নিজ এলাকার প্রতি তার অসম্ভব টান ছিল। শিক্ষা প্রসারে ভূমিকা রেখেছেন৷ তিনি পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রী কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা।তিনি চট্টগ্রাম ওয়াসার সদস্য (প্রশাসন) সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ‘

১৯৯৬ সালের ৪ জুন তিনি চট্টগ্রামে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সমুদ্র সৈকতে সেসময় বিপুল সংখ্যক মানুষ তাঁর জানাজায় শরীক হন। কদমরসুল পৈতৃক কবর স্থানে তাকে সমাহিত করা হয়। তার মৃত্যুবার্ষিকীতে স্মরণ করছি শ্রদ্ধায়, ভালবাসায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme