শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

প্রবল বর্ষণে সাধনপুরে দেয়াল ধ্বসে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১২ ভিউ

চট্টগ্রামের বাঁশখালীতে দেওয়াল চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার রাত দুইটার সময় উপজেলার সাধনপুর ইউনিয়নের বৈলগাঁও ২ নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মো. মিজবাহ (৩)। সে স্থানীয় রফিউল আলমের পুত্র।

নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও থানা সূত্র জানায়, শনিবার রাতে মা বাবার সাথে ঘুমিয়ে পড়ে শিশু মিজবাহ। রাতে প্রবল বর্ষণে বৃষ্টির পানি দেওয়াল ছুঁয়ে পড়লে এক পর্যায়ে দেওয়াল চাপা পড়ে মিজবাহ মারা যায়। ওইসময় আহত হয় মিজবাহর মা-বাবাও।

সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম সালাউদ্দিন কামাল বলেন, অতি বৃষ্টিতে বাড়ির দেওয়াল ধসে পড়ে শিশুটি মারা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার এসআই শহীদুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme