শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীর সন্তান, চবি’র শিক্ষক ডক্টর এস.এম রফিকুল আলম আর নেই

  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৬ ভিউ

বাঁশখালী হারাল আরেক শিক্ষাবিদকে।উপজেলার শীলকূপ ইউনিয়নের কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রাক্তন চেয়ারম্যান ও আরবী বিভাগের বর্তমান প্রফেসর ডক্টর এস.এম রফিকুল আলম (৬১) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা যায় আজ (২ অক্টোবর,২০২৩) ভোরে অসুস্থবোধ করলে নগরীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হতে থাকলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার সিদ্বান্ত গ্রহন করে পরিবার। কিন্তু তাকে নিয়ে কুমিল্লা পৌঁছালে অবস্থার আরো অবনতি হলে তাৎক্ষণিকভাব কুমিল্লা ইষ্টার্ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। জানা যায় ব্রেইন স্ট্রোক করে তিনি মৃত্যু বরণ।

প্রফেসর ড. এস.এম রফিকুল আলম বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আশুর বাপের বাড়ীর মরহুম মকবুল আহমদের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি ৪ পুত্র সন্তানের জনক।

ছাত্রজীবনে তিনি মাদ্রাসা শিক্ষায় কামিল ডিগ্রি অর্জনের পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর আরবি বিভাগ থেকে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে ২০০৮ সালে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন।

আগামীকাল মঙ্গলবার (৩ অক্টোবর) জোহরের নামাজের পর নিজ গ্রামে জানাযার নামায অনুষ্ঠিত হবে এবং পারিবারিক কবরস্থানে তাকে সমাধিস্থ করা হবে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme