শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

মোজাম্বিক প্রবাসী মোসলিম উদ্দিনের বাঁশখালী ফেরা হলনা

  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ১৩ ভিউ

এমআর মুজিব ◾(মোজাম্বিক সংবাদদাতা)
দক্ষিণ পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে মোসলিম উদ্দিন নামে এক বাঁশখালীর প্রবাসীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি……..রাজেউন)

নামপুল অবস্থানরত আদিল হোসেন জানায়, মোজাম্বিকের নিয়াসা প্রদেশে মাদিম্বাহ শহরের মোসলিম উদ্দিন বিশিষ্ট  ব্যবসায়ী ছিলেন । মোসলিম উদ্দিন কিছুদিন ধরে পায়ের একটা আঘাত নিয়ে ভুগছিলেন। স্থানীয় এক হাসপাতালে সে পায়ের অপরেশন করালে তার পায়ে পচন ধরে। তখন সে উন্নত চিকিৎসার জন্য নামপুলা সেন্ট্রাল হাসপাতালে ভর্তি হয়।সেখানে চিকিৎসক বলেন তার ডায়বেটিস অনেক বেশি এবং তার পায়ে আবার অপরেশন করতে হবে। চিকিৎসকের পরামর্শে মোসলিম উদ্দিনের পায়ে অপরেশন করা হয় । অপরেশন করার পর  দেশে যাওয়ার জন্য টিকিট করা হয়। ২ জুলাই সোমবার দেশের যাওয়ার জন্য নামপুলা বিমান বন্দরে গেলে কেনিয়া এয়ারলাইন্স তার পায়ে ব্যান্ডেজ  দেখে তার ফ্লাইট বাতিল করে দেয়। ফ্লাইট বাতিল করে দিলে পুনরায় এ্যামিরেটস এয়ারলাইন্সে ৫ জুলাইয়ের জন্য টিকেট করা হয়। গতকাল  মঙ্গলবার হঠাৎ তার শ্বাসকষ্ট বেড়ে গেলে অক্সিজেন দেওয়া হয় এবং বাসায় চিকিৎসা দেওয়া হয়। সোমবার তার অবস্থা আরো অবনতি হলে হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্স আনতে গেলে এ্যাম্বুলেন্স আসার আগেই তার মৃত্যু হয়।

মোসলিম উদ্দিনের দেশের বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ মিনজিরিতলা গ্রামে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme