শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৯ ভিউ

সিলেটের কানাইঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে উঠেছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ধলিবিল দক্ষিণ নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান।

নিহত ফয়জুল হোসেন (৬৮) ওই গ্রামের প্রয়াত আব্দুল লতিফের ছেলে। গ্রেপ্তার সুলতান আহমদ একই বাড়ির প্রয়াত আব্দুল জলিলের ছেলে।

এ ঘটনায় ফয়জুলের ছেলে কাতার প্রবাসী আলী রাজা বাদী হয়ে সুলতানসহ তিনজনকে আসামি করে হত্যা মামলা করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সুলতান তার চাচাতো ভাই ফয়জুলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন ওসি আব্দুল আউয়াল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে ফয়জুল হোসেনের সঙ্গে সুলতান আহমদের বিরোধ চলে আসছিল। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা লেগেই থাকত।

ওসি আব্দুল আউয়াল বলেন, “শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ফয়জুল হোসেন নিজ ঘরে তার ছেলে আলী রাজের সঙ্গে কথা বলছিলেন। এ সময় সুলতান অকথ্য ভাষায় বাবা-ছেলেকে গালিগালাজ করতে থাকেন।

“এক পর্যায়ে তিনি রামদা নিয়ে দুজনকে কোপানোর চেষ্টা করেন। আলী রাজা সরে গেলে সুলতান রামদা দিয়ে ফয়জুলের মাথা ও গলায় এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।”

বাবা-ছেলের ডাক-চিৎকার শুনে স্থানীয় লোকজন সুলতানের বসতঘর ঘেরাও করে থানা-পুলিশকে খবর দেয়।

তিনি বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। সেইসঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত রামদা উদ্ধার এবং সুলতানকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় নিহতের ছেলের করা মামলায় সুলতানকে গ্রেপ্তার দেখানো হয়েছে; বাকি দুজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি আব্দুল আউয়াল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme