শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদের ফেসবুক আইডি হ্যাক, থানায় জিডি

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৭ ভিউ

বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ (Abu Ahmed) এর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। শনিবার (১২ এপ্রিল) বিকেল থেকে নিজের ফেইসবুক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না তিনি। নিরাপত্তার স্বার্থে এ ঘটনার দিন সন্ধ্যায় তিনি চট্টগ্রামের কোতোয়ালী থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর- ৮০২।

জিডিতে আবু আহমেদ উল্লেখ করেন, ‘শনিবার বিকেল সাড়ে ৪টার সময় কোতোয়ালী থানাধীন দোস্ত বিল্ডিং জাতীয়তাবাদী দল বিএনপি’র চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র কার্যালয়ে অবস্থান করাকালে দেখতে পাই যে, আমার ব্যবহৃত ফেইসবুক আইডি-Abu Ahmed নামীয় হতে বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক ও ভিত্তিহীন কথাবার্তা লিখে ফেইসবুকে আপলোড করা হচ্ছে। বিষয়টি আমার দৃষ্টিগোচর হলে আমি সাথে সাথে আমার (Abu Ahmed) নামীয় ফেইসবুক আইডিতে বারবার প্রবেশের চেষ্টা করেও ফেইসবুকে ডুকতে পারি নাই। আমি আমার নিজের ব্যবহৃত অ্যাকাউন্টটি পুনরুদ্ধারে পুলিশের সহযোগিতা কামনা করছি।’

এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, ‘ ‘আমি বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তাই আমার ধারণা অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা হিংসাত্মকভাবে সমাজ ও রাজনৈতিক অঙ্গনে আমাকে হেয়প্রতিপন্ন এবং আমার সম্মানহানী করার উদ্দেশ্যে ফেইসবুকে এরূপ পোস্ট আপলোড করছে। উক্ত বিষয়টি আমার জন্য খুবই বিব্রতকর। ফেইসবুক অ্যাকাউন্ট উদ্ধার না হওয়া পর্যন্ত অপ্রীতিকর কোনো কিছুর জন্য বিব্রত না হতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বাঁশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমেদ।’

প্রেস-ব জ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme