রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর তরুণ হৃদয় বড়ুয়ার স্বপ্ন আন্তর্জাতিক ম্যারাথনে দেশের প্রতিনিধিত্ব পুইছড়িতে স্বপ্নজয়ী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬০০ শিক্ষার্থী ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুকে পোস্ট বাঁশখালী এক্সপ্রেস এর লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রম বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক

পুইছড়িতে স্বপ্নজয়ী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬০০ শিক্ষার্থী

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৩ ভিউ

চট্টগ্রামের বাঁশখালীর পুইছড়িতে পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটির উদ্যোগে ‘স্বপ্নজয়ী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর শুক্রবার পুইছড়ি কামিল মাস্টার্স মাদ্রাসায় সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এ পরীক্ষা সম্পন্ন হয়।

পুইছড়ি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৬০০-এর অধিক মেধাবী শিক্ষার্থী পরীক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। শিক্ষার্থীদের উপস্থিতি ও আগ্রহ ছিল চোখে পড়ার মতো। পরীক্ষার হল পরিদর্শন করেন প্রফেসর মিজানুর রহমান, সাবেক সেনা সদস্য ফোরকান এলাহী, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর মো. সোলতানুল আনিম চৌধুরী, সংগঠনের উপদেষ্টা এস.এম. ফাহাদ চৌধুরী, প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং পরীক্ষা নিয়ন্ত্রক তাওহিদুল ইসলাম, উপদেষ্টা ও সাবেক সভাপতি আবু রাইয়্যান মোহাম্মদ হিজবুল্লাহ, উপদেষ্টা ও সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, বৃত্তি কমিটির আহ্বায়ক সাখাওয়াত হোছাইন মনির, সহসভাপতি আব্দুল্লাহ হাসান রানাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

পরীক্ষা শেষে সংগঠনের সভাপতি মামুনুর রশীদ নুরী বলেন, “শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিযোগিতার মাধ্যমে তাদের স্বপ্নকে এগিয়ে নিতেই আমাদের এই আয়োজন। পুইছড়ি নিউ জেনারেশন সোসাইটির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমি সংগঠনের উত্তরোত্তর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।”

পরীক্ষায় অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, শিগগিরই পরীক্ষার ফলাফল প্রকাশ এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানের তারিখ জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme