শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত বাঁশখালীতে সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমানের বাড়ির ফটকে আগুন দেওয়ার অভিযোগ কথিত ‘নন-পলাতক আওয়ামী লীগের’ সভাপতি কামালকে দৌঁড়ানি বাঁশখালীতে একই বাড়ি থেকে বাবা ও জমজ দুই শিশুকন্যার মরদেহ উদ্ধার আলিম পরীক্ষার ফল: ১ম স্থানে চাঁদপুর কিউ.এইচ.আর.ডি.ইউ.আলিম মাদ্রাসা এইচএসসি ফলাফলে আবারও ১ম মাস্টার নজির আহমদ কলেজ ‘লাখ টেয়ার হাবিন ন’চায়
পোয়ার চরিত্র চন
বাহারচরা রত্নপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের টুর্নামেন্ট এনসিপির বাঁশখালী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক জসিম উদ্দীন ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপহার হিসেবে গুগল প্লে স্টোরে বাঁশখালী এক্সপ্রেস অ্যাপ

রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ২ ভিউ

কক্সবাজারের রামুতে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন, যাদের মধ্যে এক শিশুসহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ মিঠাছড়ির একটি রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন— দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল, তার বোন কাশিফা জান্নাত (২০), তিন বছর বয়সী শিশু সাহিল ও পাঁচ মাস বয়সী মাশরুফা। আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২), কাশিফার স্বামী সাকিল এবং আরও এক শিশু। তাদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহত ব্যক্তিদের স্বজন মনোয়ারা বেগম জানান, জোহরের নামাজের পর তারা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং এলাকায় পৌঁছালে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটিকে ট্রেন ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা হতাহত হন। 
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদিন বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা হতাহত হন। রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme