রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঁশখালীর তরুণ হৃদয় বড়ুয়ার স্বপ্ন আন্তর্জাতিক ম্যারাথনে দেশের প্রতিনিধিত্ব পুইছড়িতে স্বপ্নজয়ী মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ৬০০ শিক্ষার্থী ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, এসিল্যান্ডের ফেসবুকে পোস্ট বাঁশখালী এক্সপ্রেস এর লক্ষ্য-উদ্দেশ্য ও কার্যক্রম বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক

হাসপাতালের ভর্তি অসুস্থ পিতা ; জায়গার দলিলে সাক্ষর নিতে কন্যার তোড়জোড়

  • প্রকাশের সময় : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ ভিউ

হাসপাতালে চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে জমি-সংক্রান্ত নথিতে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মেয়ের বিরুদ্ধে। বাংলাদেশের ঘটনা দাবি করে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।



ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের একটি শয্যায় বসে রয়েছেন এক বৃদ্ধ। তাঁর সামনে একটি নথি মেলে ধরে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করছেন এক তরুণী। ভিডিও ধারণকারী ব্যক্তির ভাষ্য অনুযায়ী, ওই তরুণী বৃদ্ধের মেয়ে।

ভিডিওর আরেক অংশে দেখা যায়, সেখানে থাকা অন্য এক নারী তরুণীকে প্রশ্ন করছেন—অসুস্থ বাবার কাছে তিনি কেন জমি-সংক্রান্ত কাগজপত্র নিয়ে এসেছেন। একপর্যায়ে তাঁকে হাসপাতাল থেকে চলে যেতে বলতেও শোনা যায়।

‘হেডলাইনহলচল’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে ভিডিওটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যে ভিডিওটি বহু মানুষ দেখেছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের মন্তব্যও করেছেন ব্যবহারকারীরা।

অনেকেই ঘটনাটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করে তরুণীর সমালোচনা করেছেন। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, হাসপাতালে চিকিৎসাধীন একজন অসুস্থ ব্যক্তির কাছ থেকে সম্পত্তি-সংক্রান্ত নথিতে স্বাক্ষর নেওয়া কতটা নৈতিক। আবার কয়েকজনের আশঙ্কা, বৃদ্ধের অসুস্থতার সুযোগ নিয়ে তাঁর সম্পত্তি হস্তান্তর বা দখলের চেষ্টা করা হয়ে থাকতে পারে।

তবে ভিডিওতে প্রদর্শিত ঘটনাটির প্রকৃত প্রেক্ষাপট, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং জমির নথিতে স্বাক্ষর নেওয়ার উদ্দেশ্য সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme