বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা মির্জাখীল দরবারে ১৪ অক্টোবর শুরু হচ্ছে প্রথম ওরস শরীফ প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফী আর নেইবাঁশখালীর নৈতিক শিক্ষা ও মেধার স্বীকৃতিতে তারতিলুল কোরআন একাডেমীর বার্ষিক আয়োজন ডুসাবের নতুন সভাপতি তোহা, সাধারণ সম্পাদক মানিক বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে কারিতাসের ১২ লাখ টাকা সহায়তা বাঁশ: গ্রামবাংলার ঐতিহ্যবাহী সম্পদ একাধিকবার ধর্ষণে অন্তঃসত্ত্বা পুত্রবধূ, শ্বশুরের যাবজ্জীবন AI-এর প্রভাবে ঝুঁকিতে ৪০ পেশা, তালিকায় সাংবাদিক-শিক্ষক থেকে ওয়েব ডেভেলপার দেশে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক চেয়ারম্যান হারুন

বাঁশখালীতে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বাড়াতে র‍্যালি, মহড়া ও আলোচনা সভা

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৩০ ভিউ

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগের ঝুঁকি কমানো, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগকালীন করণীয় সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে উপজেলা প্রশাসন, বাঁশখালী এ কর্মসূচির আয়োজন করে।

এ বছর দিবসটির প্রতিপাদ্য— “ঘর থেকে শুরু করো, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।”

কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় দুর্যোগের ঝুঁকি হ্রাসে সচেতনতা ও প্রশিক্ষণের পাশাপাশি যথাযথ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগের সময় আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পরিস্থিতি মোকাবিলার আহ্বানও জানানো হয়।

আলোচনা সভায় ব্যক্তিগত সচেতনতা ও পারিবারিক প্রস্তুতির পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি দুর্যোগ মোকাবিলায় মানুষের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো কিছু সংবাদ
© All rights reserved © 2026 Banshkhali Express
Customized By BlogTheme