• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বাঁশখালী সর্ববৃহৎ (লংপিচ) ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বাঁশখালীর কিংবদন্তি ব্যক্তিত্ব এমতাজুল হক চৌধুরীর স্মরণসভার প্রস্তুতিসভা অনুষ্ঠিত সংবর্ধিত শিক্ষক বাড়ি ফিরেই চিরবিদায় নিলেন খানখানাবাদে পুলিশের কাছ থেকে আওয়ামীলীগ নেতাকে ছিনিয়ে নিল জনতা চবি ভর্তি পরীক্ষা উপলক্ষে বাঁশখালীর শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস আগামী প্রজন্মকে মেধা মননে শ্রেষ্ঠ করে তুলতে হবে -কামরুল ইসলাম হোসাইনী এমটি ফাউন্ডেশনের পূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি গঠিত মনোনয়নপত্রে টিপসই দিলেন খালেদা জিয়া, তিনটি আসনে লড়ার প্রস্তুতি চট্টগ্রাম-১১ আসনে জিওপির মনোনয়ন পেলেন বাঁশখালীর সন্তান ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন এনসিপি থেকে পদত্যাগ করলেন মীর আরশাদুল হক, নির্বাচনেও না থাকার ঘোষণা

ডা. পিসি পাল-এর নাগরিক সংবর্ধনা ১৮ জুলাই

রিপোর্টার নাম: / ৮০ শেয়ার
আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫

বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষকে সেবা দেয়ার প্রত্যয় নিয়ে সত্তরের দশকে চিকিৎসা সেবা দেয়া শুরু করা তৎকালীন এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসক পরবর্তীতে বাঁশখালীর মানুষের কাছে কিংবদন্তি সেবক হয়ে উঠা ডা. পি.সি. পাল কে বাঁশখালী সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে নাগরিক সংবর্ধনা দেয়া উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৮ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব হলে (৮ম তলা) জাঁকজমকপূর্ণ ভাবে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই উপলক্ষে একটি উপদেষ্টা কমিটি এবং ১০১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটির গঠন করা হয়।

সংবর্ধনা আয়োজন কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ ওয়াই এম জাফরের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. সৈয়দ মেজবাহুল হক, সদস্য সচিব ডা. রশিদ আহমেদ, অর্থ সম্পাদক বিশিষ্ট ব্যাবসায়ী অজিত কুমার দাস, সদস্য সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনি, শীলকূপ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আক্তার হোসেন, ব্যাংকার অঞ্জন কুমার দাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা নাফিজ মিনহাজ।

সভায় সংবর্ধনা উপলক্ষে প্রকাশিতব্য স্মরণিকায় প্রকাশের জন্য বাঁশখালীবসিকে ডাঃ পি সি পালকে নিয়ে স্মরনীয় ঘটনা ও স্মৃতি কথা লিখে আগামী ৩০/০৬/২০২৫ তারিখের মধ্যে নিম্নে উল্লেখিত ইমেইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে
ahmedkanakctg@gmail.com
nafizminhaz@gmail.com
01818195286
01818192739

-প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?